ঠাকুরগাঁও প্রশিক্ষণার্থীদের মাঝে উপকরণ ও সনদপত্র বিতরণ“

0

ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী মোটরবাইক মেকানিক্স’র প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে উপকরণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এডিপি কার্যালয়ে আয়োজিত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রত্যেক প্রশিক্ষণার্থীর মাঝে একটি করে টুল বক্স, এয়ার কম্প্রেসার মেশিন) ও সনদ প্রদান করা হয়।

এসময় ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এর এডিপি ম্যানেজার লিওবার্ট চিসিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদির, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী ও টি.এম.এস.এস কৃষি ইন্সটিটিউট-রংপুর এর অধ্যক্ষ কৃষিবিদ মো: আক্তারুজ্জামান।

উল্লেখ্য, জেলায় যে সমস্ত বেকার যুবক অন্যের দোকানে এতদিন কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন ওয়ার্ল্ড ভিশন তাদের সনাক্ত করে আত্মনির্ভরশীল করণের লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং প্রশিক্ষণ শেষে তাদের হাতে টুলবক্স ও এয়ারকম্প্রেসার তুলে দেওয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.