চট্টগ্রাম প্রতিনিধিঃ কানাডার টরেন্টো সিটিতে বসবাসকারী ডক্টর শরণপাল ভিক্ষু। সেখান থেকে পৃথিবীর সকল ধর্মালম্বী মানুষের সেবায় এগিয়ে আসেন।
তারই ধারাবাহিকতায় কানাডা থেকে জাতির এই দুঃসময়ে নিজ জন্মভূমির মানুষের সেবায় এগিয়ে আসেন। নিজ জন্মভূমি রাঙ্গুনিয়া পোমরা গ্রামে ৬০টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন ধরণের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হিন্দু, মুসলিম ও বৌদ্ধ পরিবারের মধ্যে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাবু তরনীসেন বড়ুয়া, নিধু ভুষণ বড়ুুয়া, রুবেল বড়ুয়া, সুমন বড়ুয়া, রিম্পল বড়ুয়া ও আবির বড়ুয়া প্রমুখ।