
ডাকসু নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল ঘোষণা করা হয়েছে।
এতে রেজওয়ানুল হক শোভনকে সহ সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করে ছাত্রলীগ। এই প্যানেলে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তফসিল অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ও সেদিনই মনোনয়ন বাছাই।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ের পর ৩ মার্চ হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে।
আর ভোটগ্রহণ ১১ মার্চ (সোমবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।