Tuesday, August 11

ডা. মুরাদের বিদেশ যাওয়া নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

0

অডিওকাণ্ডে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসানের বিদেশে যাওয়ার প্রস্তুতির বিষয়ে জানা নেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের।  এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো আমার জানা নেই।  উনি বিদেশ যাবেন নাকি স্বদেশে থাকবেন, সেটা তার ব্যাপার।  এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে কিছু আসেনি বলেও জানান মন্ত্রী। আসাদুজ্জামান খান বলেন, এ বিষয়ে আইনমন্ত্রী পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আদালত যদি কোনো নির্দেশনা দেন, তাহলে সেটি পালন করা হবে। আদালতের নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.