ডিআইজি মিজান অপরাধী। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বুধবার সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে আগের অভিযোগের তদন্ত চলছে। নতুন করে ঘুষ দেয়ার যে অভিযোগ উঠেছে সেটাও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ডিআইজি মিজানুর রহমান যেহেতু ঘুষ দেয়ার কথা শিকার করেছেন তাহলে তিনি তো কোনো না কোনো অপরাধে অপরাধী। তার পার পাবার সুযোগ নেই।
তিনি বলেন, ফেনীর নুসরাত হত্যা মামলার আসামি ওসি মোয়াজ্জেম হোসেন দেশেই আছেন। পুলিশ তার দায়িত্ব পালন করছে। ওই পুলিশ কর্মকর্তা যে কোনো সময় গ্রেপ্তার হবেন।