ডিএনসিসি মেয়র আনিসুল হক'র রোগমুক্তির জন্য চসিক মেয়রের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এর রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
আজ বৃহষ্পতিবার ১৭ আগষ্ট দুপুরে নগরভবনে আবদুচ ছত্তার মিলনায়তনে মিলাদ মাহফিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এর অসুস্থতার কথা জানতে পেরে তিনি মর্মাহত হন এবং তাঁর জন্য দু:খ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, ব্যক্তি হিসেবে আনিসুল হক একজন সৎ ও ভালো মানুষ। আনিসুল হক মেয়র পদে নির্বাচিত হওয়ার পর থেকে নাগরিক স্বার্থে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। তিনি ঢাকা উত্তর সিটিকে যানজট মুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করছেন এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শহরকে যানজটমুক্ত ও পরিবেশ সুরক্ষায় তিনি সার্বক্ষনিক কাজ করেন। তার মতো দক্ষ ও পরিশ্রমি মানুষ সমাজে বিরল ।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে আইসিইউতে রাখা হয়েছে। তিনি ২৯ জুলাই যুক্তরাজ্য যান। সেখানে অসুস্থ হয়ে গত ৩দিন ধরে আইসিইউতে আছেন । মাথায় রক্ত চলাচলের সমস্যায় ভুগছেন মেয়র আনিসুল হক। লন্ডনে হাসপাতালে মেয়রের স্ত্রী রুবানা হক, দুই মেয়ে, মেয়েদের জামাই, ছেলে রয়েছেন বলে জানা যায়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন আয়োজিত মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, ভারপ্রাপ্ত সচিব ড.মুহম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন সহ চসিক এর সাধারন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, বিভাগীয় ও শাখা প্রধান, ঠিকাদারবৃন্দ সহ চসিক এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এবাদত খানার পেশ ইমাম মো. শওকত উসমান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.