মেহেদী হাসান, ঢাকা প্রতিনিধি: গতকাল বঙ্গবন্ধু ডিপ্লোমা ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন কতৃক আয়োজিত ৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার স্বরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শাহবাগ, ঢাকায় অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম (এমপি)।
সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ডিডেএসএ এর প্রধান সমন্নয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুর রব । প্রধান অতিথি কে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ ডেন্টাল পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়ন মোহাম্মদ কামাল হোসেন। দাবি সম্বলিত আবেদন পত্র তুলে দেন বিডিডেএসএ এর আহবায়ক নুরুল আফসার সবুজ ও যুগ্ম-আহবায়ক শাহাদত হোসেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় আয়োজক বঙ্গবন্ধু ডিপ্লোমা ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন এর সকল নেতৃবৃন্দকে মহতি অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন আপনাদের ৪ দফা দাবি যৌক্তিক এবং দ্রুত বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে। বিএনপি নেত্রীর উদ্দেশ্যে তিনি বলেন আপানার বিগত সরকারের আমলে আমাদের নেতা কর্মীদের নির্যাতন, হত্যা,গুম করা হয়েছিল তাই আপনার মুখে গণতন্ত্র মানায় না । বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকরি কে আপনারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তাই আপনাদের সাথে কোন আপোষ নয়, নির্বাচন যথা সময়ে এবং জননেত্রী শেখ হাসিনার অধিনেই হবে ইনশাল্লাহ্ ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন মোল্লা, সহ-সভাপতি শাহিনুল হক সাজু ও দিপক কান্তি বডুয়া, যুগ্ম- মহাসচিব মোঃ বাবুল হোসেন দুর্জয় ও আবদুল মুকিত আজাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান তুষার , সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক রাসেল শিকদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক একে আজাদ সহ ঢাকা মহানগর, বিভিন্ন জেলা নেতৃবৃন্দ এবং সকল আই এইচ টি এর ৬ শতাধিক ছাএ ছাত্রী ।
সবশেষে জাতির জনক শেখ মুজিবর রহমান ও জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।