Wednesday, August 5

ডিলিট করে দেয়া মেসেজও সংরক্ষণ করে টুইটার

0

মাইক্রোব্লগিং সাইট টুইটার গ্রাহকদের পাঠানো মেসেজ সংরক্ষণ করে। এমনকি যেসব মেসেজ ডিলিট করা হয় সেগুলোও তারা সংরক্ষণ করে বলে জানিয়েছে ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ।
টেক ক্রাঞ্চের বরাত দিয়ে গেজেটস নাউ জানায়, নিরাপত্তা গবেষক করন সাইনি দেখেছেন, কয়েক বছর আগের মেসেজ সংরক্ষণ করে রেখেছে টুইটার। এমনকি যেসব অ্যাকাউন্ট এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বা ডিলিট করা হয়েছে সেগুলোর মেসেজও এর মধ্যে রয়েছে।
এর আগেও সাইনি বিষয়টি সম্পর্কে মুখ খুলেছিলেন। তখন জানান, টুইটার গ্রাহকদের মেসেজ সংরক্ষণ করে রাখে এমন একটি ত্রুটি খুঁজে পেয়েছেন তিনি। প্রেরক এবং প্রাপক উভয়ের কাছ থেকে মেসেজ ডিলিট করে দিলেও তা সংরক্ষণ করে রাখে এই ত্রুটি। অর্থাৎ মেসেজ ডিলিট করলেও সেটা সম্পূর্ণভাবে মুছে যায় না।
এ সম্পর্কে টুইটারের এক মুখপাত্র জানিয়েছে, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। দ্রুতই এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, আগে চ্যাট থেকে আনসেন্ড ফিচারের মাধ্যমে মেসেজ ডিলিট করতে পারতেন টুইটার গ্রাহকরা। কিন্তু এখন শুধু নিজের অ্যাকাউন্ট থেকে মেসেজ ডিলিট করার সুযোগ পান তারা। অর্থাৎ প্রাপকের কাছে মেসেজ ঠিকই থেকে যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.