Tuesday, August 18

ডিসি-এসপি বাড়ি বাড়ি গিয়ে হোম-কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তিদের খোঁজ নিলেন

0

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এর নেতৃত্বে একটি দল হোম-কোয়ারেন্টাইনে থাকা বিভিন্ন ব্যাক্তিদের বাড়িবাড়ি গিয়ে খোঁজ খবর নিলেন।

সোমবার সন্ধ্যায় তাঁরা ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ধনপোতা গ্রামের ঢাকা থেকে আসা আব্দুল মাজেদ মোড়লের বাড়িতে যান। এসময় তাঁরা বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এর আগে উর্ধতন জেলা প্রশাসনের কর্মকর্তারা রামপালের ফয়লা গৌরম্ভা ও ফকিরহাটের শুভদিয়া ও বেতাগার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে হোম-কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তিদের খোঁজ খবর নেন এবং বাড়ি থেকে না বেরোনোর অনুরোধ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ মোঃ কায়রুল আনাম ও ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.