Wednesday, August 26

ডুয়িং বিজনেস সূচকে ৮ ধাপ অগ্রগতি বাংলাদেশের

0

বিশ্বব্যাংকের ডুয়িং​ বিজনেস ২০২০ সূচকে বাংলাদেশ এক বছরে ৮ ধাপ এগিয়ে ১৯০টি দেশের মধ্যে ১৬৮তম অবস্থানে এসেছে।

বিশ্বব্যাংকের রিপোর্ট প্রকাশ উপলক্ষে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, মুখ্য সচিব ও এসডিজির মূখ্য সমন্বয়ক উপস্থিত ছিলেন।

ব্যবসা সহজীকরণের ১০টি ক্ষেত্রের মধ্যে অন্তত তিনটিতে অগ্রগতি দেখা দেয়ায় ২০টি অর্থনীতির মধ্যে বাংলাদেশকে রেখেছে এই বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি।

নামের ছাড়পত্র দেয়া, নিবন্ধন ফি কমানো ও ডিজিটাল সনদপত্রের ফি বিলোপের মাধ্যমে বাংলাদেশে ব্যবসা শুরু সহজ করা হয়েছে।

উপযোগিতার ক্ষেত্রে ডিজিটালকরণ প্রক্রিয়া ও মানবসম্পদের বিনিয়োগের ক্ষেত্রে দ্রুত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছে বাংলাদেশ।

নতুন সংযোগের ক্ষেত্রে নিরাপত্তা আমানতের পরিমাণও কমানো হয়েছে। এ ছাড়া ঋণ তথ্যে প্রবেশ সহজ করে দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) কার্যক্রমের আওতা বেড়েছে। সেখানে এখন যেকোনো পরিমাণের ঋণের পাঁচ বছরের তথ্য সহজেই পাওয়া যায়।

সূচকে উন্নতির কারণ হিসেবে বিশ্বব্যাংক জানিয়েছে, বাংলাদেশে উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরুর প্রক্রিয়া আগের চেয়ে সহজ হয়েছে।

বিদ্যুৎ-সংযোগ ও ঋণপ্রাপ্তির দিক থেকেও বাধা কমেছে। দেশে নতুন কোম্পানি নিবন্ধনে খরচ কমেছে। ডিজিটাল সনদ পেতে কোনো ফি দিতে হচ্ছে না। শেয়ার ক্যাপিটালের ভিত্তিতে রেজিস্ট্রেশন ফিও কমানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.