Sunday, August 23

ডেঙ্গু আক্রান্ত গরিব রোগীর সহায়তায় ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান

0

দেশব্যাপী ডেঙ্গুজ্বরে আক্রান্ত গরিব রোগীদের চিকিৎসা সহায়তা দেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সিএসআরের (সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি) আওতায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই চিকিৎসায় সহায়তা দিতে প্রজ্ঞাপন জারি করা হযেছে। প্রজ্ঞাপনটি বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকাসহ দেশের অন্য এলাকায় ডেঙ্গুজ্বর প্রকট আকার ধারণ করেছে। ফলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত দরিদ ও অসহায় রোগীদের চিহ্নিত করার আবশ্যক।

প্রজ্ঞাপনে হাসপাতালগুলোতে প্রতিনিধি পাঠিয়ে ডেঙ্গুতে আক্রান্ত প্রকৃত দরিদ্র ও অসহায় রোগী চিহ্নিত করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে আরও বলা হয়, ডেঙ্গুজ্বরের রক্ত পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সব ফি পরিশোধের পাশাপাশি রক্ত সংগ্রহ, প্রয়োজনীয় ওষুধপত্র, স্যালাইন, মশারি এবং অন্যান্য চিকিৎসাসামগ্রী দিয়ে ভূমিকা রাখতে পারে ব্যাংকগুলো। ব্যাংকের এই সহায়তা সামাজিক দায়বদ্ধতা খাতের (সিএসআর) ব্যয় হিসেবে দেখাতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত, এ বছর দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ১৮৩। যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতর সূত্র জানিয়েছে। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা অর্ধশতাধিক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.