Tuesday, August 25

ডেঙ্গু নিয়ে আগামীকাল স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন

0

ডেঙ্গু রোগের প্রকোপ নিয়ে দেশজুড়ে যখন আতঙ্কের পরিবেশ বিরাজ করছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি তখন সপরিবারে বিদেশ সফর করছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তিনি দেশে ফিরেছেন। আজ তিনি অফিস করছেন।

আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ’ বিষয়ে প্রেস ব্রিফিং করবেন।

এর আগে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছিল, গেলো ২৮ জুলাই স্বাস্থ্যমন্ত্রী সপরিবার মালয়েশিয়া গেছেন। টিকিট অনুযায়ী ৪ আগস্ট তাঁর ফেরার কথা।
এদিকে, ২৯ জুলাই মন্ত্রণালয়ের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু ও বন্যার কারণে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.