Monday, August 24

ডেঙ্গু পরিস্থিতিতে জরুরী অবস্থা জারির মত পরিস্থিতি এখনো হয়নি -জিএম কাদের

0

লালমনিরহাট প্রতিনিধি : জাতীয় পার্টি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এম পি বিএনপি ডেঙ্গু পরিস্থিতিকে জরুরী অবস্থা জারির দাবী প্রসঙ্গে বলেছেন, জরুরী অবস্থা জারির মত পরিস্থিতি এখনো তৈরী হয়নি। সরকার এ পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকল প্রকার ব্যবস্থা নিয়েছেন। আমরা সরকারকে সহযোগিতা করছি।

তিনি শনিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর হাই স্কুল মাঠে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেন।
তিনি বলেন বন্যার্ত এলাকা গুলো ঘুরে ঘুরে দেখছি। এখনো প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতুল রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারকে আগাম প্রস্তুতি নিতে হবে।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেন, মশা দেখলেই মানুষ আতংকিত হয়ে উঠছে। ভয়াবহ পরিস্থিতি তৈরী হওয়ার আগে আমাদের সবাইকে এক হয়ে এ পরিস্থিতি’র মোকাবেলা করা উ”িত।
এ সময় জাতীয় পার্টির মহা সচিব মশিউর রহমান রাঙ্গা এমপি, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান ও গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বক্তব্য রাখেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.