চট্টগ্রাম নগরীর ইপিজেড ৩৯নং ওয়ার্ডে ২রা আগষ্ট,শুক্রবার বিকের সাড়ে ৩টায় বন্দরটিলাস্থ মেইন সড়কের পাশে শতশত জনতা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার, ফেস্টুন, রিপল্টে নিয়ে মানববন্ধন ও প্রচার র্যালি কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কাউন্সিলর জিয়াউল হক সুমন।এসময় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ইপিজেড থানা আঃলীগ আহবায়ক হাজী হারুন উর রশিদ।
ফ্রিডম ব্লাড ব্যাংকের উপদেষ্টা খান মোঃসাইফুলে সঞ্চালনায়ে সভায় আরো বক্তব্য রাখেন ৩৯নং ওয়ার্ড আঃলীগে ভারপ্রাপ্ত সভাপতি হাজী সুলতান নাছির উদ্দিন, আলী নেওয়াজ,নারী নেত্রী মিসেস শারমিন ফারুখ সুলতানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মুঃ বাবুল হোসেন বাবলা, ফ্রিডম ব্লাড ব্যাংকের সভাপতি সিদ্দিকুল ইসলাম, সাঃ সম্পাদক হাসিবুল ইসলাম জয়, লাইটার বাংলাদেশের উর্বি, সম্যক প্রচেষ্টার দিদারুল ইসলাম, প্রাচিকসের ডাঃ সজল বড়ুয়া, মানবাধিকার নেতা হাজী নাছির উদ্দিন, আজাদ হোসেন রাসেল, আমিনুল হক শাহিন, ইকবাল হোসেন সুমন, জামাল উদ্দিন, সংগঠক আলাউদ্দিন ফারুখ, আসকের মন্জুর, নারী নেত্রী নাছিমা, ছাত্রনেতা নয়ন প্রমুখ।
মানববন্ধন শেষে এক প্রচার র্যালি বন্দরটিলা হয়ে সিইপিজেড মোড়ে গিয়ে শেষ হয়।
বক্তারা এসময় ডেঙ্গু রোগ থেকে রক্ষার জন্য সচেতনতা বাড়াতে এবং আতংক না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ সহ পানি জাতীয় খাবর গ্রহণ করতে অনুরোধ জানান।