Wednesday, July 29

ড্যারেন স্যামিই রাজশাহীর অধিনায়ক !

0

ব্যাটে-বলে পরিসংখ্যানটা বাকি সেরা অলরাউন্ডারদের মতো ততটা সমৃদ্ধ নয়। তবে অধিনায়ক ড্যারেন স্যামি বাঘা বাঘা অধিনায়কদেরও অধিনায়ক। স্যামির নামের পাশে দলীয় অর্জনগুলো সেই কথাই কিন্তু বলছে। ওয়েস্ট ইন্ডিজকে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। ২০ ওভারের ক্রিকেটে কখন কী করতে হবে সেটা স্যামির চেয়ে ভালো আর কারোরই জানার কথা নয়। তাই এবারও এই ক্যারিবীয় ক্রিকেটারের ওপরই ভরসা রাখল রাজশাহী কিংস। মুশফিক-নাসির-মিরাজদের তিনিই নেতৃত্ব দেবেন।

গত আসরে ভাঙাচোরা একটি দলকে ফাইনালে নিয়ে যান ড্যারেন স্যামি। ঢাকার তারকানির্ভর দলের সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচ অবশ্য পেরে ওঠেনি রাজশাহী। তবে এবার শিরোপা জিতে চায় দলটি। তাই ড্যারেন স্যামির ওপরই ভরসা রাখল ফ্যাঞ্চাইজিটি।

শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন দলের ম্যানেজার মোহাম্মদ সাঈদ। স্যামির ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মুশফিকুর রহিম। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ‘গত আসরে স্যামি দারুণ অধিনায়কত্ব করেছিল। একটুর জন্য চ্যাম্পিয়ন হতে পারিনি আমরা। তবে আশা করছি এবার শিরোপাটা জিতব আমরা। তাই ড্যারেন স্যামির হাতেই দলের দায়িত্ব দিয়েছি আমরা।’

মুশফিকের ওপর চাপ কমাতেই স্যামিকে অধিনায়ক করা হয়েছে বলে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে কঠিন একটি সফর শেষ করেছে মুশফিক। আমরা চাই সে যেন এই টুর্নামেন্টে ফুরফু।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.