চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র সমর্থনে ২৬ ডিসেম্বর ২০১৮ দিনব্যাপী উপজেলার কলাউজান ও আমিলাইশ ইউনিয়নে ব্যাপক গণসংযোগ এবং একাধিক পথ সভা, মহিলা সমাবেশে বক্তব্য রাখেন এমপি নদভী পতœী, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী। কলাউজান ০৪ নং ওয়ার্ড রাজা মিয়া চেয়ারম্যানের বাড়িতে, ০৯ ওয়ার্ড আদারচরে, কলাউজান দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে, কলাউজান ডা: এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কলাউজান ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ চৌধুরী, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাস সাগর, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা আবদুল জব্বার, মোহাম্মদ দুলু, আবু বক্কর ছিদ্দিক, মাস্টার আবদুল খালেক, সমাজসেবক মোহাম্মদ আলমগীর, নারীনেত্রী জাহেদা আক্তার সুমি, জেসমিন আক্তার, উপজেলা যুবলীগের সদস্য সালাউদ্দীন সিকদার, জয়নাল আবেদীন, জসীম উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আলম, ছাত্রলীগ নেতা ফারুক হোসেন বাবু প্রমুখ।
এছাড়া মিসেস রিজিয়া রেজা চৌধুরী ২৬ ডিসেম্বর বিকালে আমিলাইশ ইউনিয়নে দলের নেতাকর্মীদের সাথে ব্যাপক গণসংযোগ এবং একাধিক পথসভা ও মহিলা সমাবেশে বক্তব্য রাখেন।