Sunday, September 6

ঢাকার চকবাজারে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় আল্লামা আহমদ শফীর শোক

0

রাজধানী চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আমীরে হেফাজত, দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
আজ (বৃহস্পতিবার) ২১ ফেব্রুয়ারি দুপুর ১২টায় আমীরে হেফাজতের কার্যালয় থেকে এ শোকবার্তা পাঠানো হয়।

শোকবার্তায় আল্লামা শাহ আহমদ শফী বলেন, চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি!

আল্লামা আহমদ শফী আরো বলেন, অগ্নিকান্ডে যারা মারা গেছেন, তারা শহীদের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং মসজিদে-মসজিদে বিশেষ দু’আর আয়োজনের জন্য সম্মানিত ইমাম ও খতীবদের প্রতি অনুরোধ করছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.