ন্যাশনালনিউজ২৪বিডি.কম: রাজধানীতে শুরু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার। বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেছে।
তেজগাঁওয়ে বিএএফ ফ্যালকন হলে আয়োজিত এই সেমিনারের মূল মন্ত্র হচ্ছে ‘সেফটি ইজ নট অনলি রিস্ক ম্যানেজমেন্ট, ইট ইজ এ মাইন্ডসেট’। গতকাল সকালে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার সেমিনারের উদ্বোধন করেন।
এ সেমিনারের লক্ষ্য হচ্ছে সম্মিলিতভাবে একই আকাশপথ ব্যবহারের উদ্দেশ্যে বেসামরিক ও সামরিক উড্ডয়ন নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জগুলো পারস্পরিক যোগাযোগের মাধ্যমে যৌথভাবে সমাধান করা।
স্বাগতিক বাংলাদেশের বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ছাড়াও ভারত, ফ্রান্স, চীন, শ্রীলঙ্কা, জর্ডান, ওমান, বাহরাইন, কেনিয়া, মালদ্বীপ, নেপাল এবং রাশিয়ার সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সেমিনারে অংশ নিচ্ছেন। ৮ নভেম্বর পর্যন্ত চলবে সেমিনার।