Wednesday, November 18

ঢাকায় এএসপিকে ‘শ্বাসরোধে হত্যা’

0

রাজধানীর রূপনগর এলাকায় বিরুলিয়া সেতুর কাছ থেকে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে রূপনগর থানা পুলিশ।

এ বিষয়ে রূপনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল আলম জানান, মিজানুর রহমানের বাড়ি উত্তরার পাঁচ নম্বর সেক্টরে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, ভোর ৬টার দিকে বাড়ি থেকে বের হন মিজানুর। এরপর বেলা ১১টা পর্যন্ত তাঁর সঙ্গে পরিবারের কারো যোগাযোগ হয়নি। রাস্তা দিয়ে একটি বাস যাওয়ার সময় যাত্রীরা লাশ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়।
ওসি জানান, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল গিয়ে আলামত সংগ্রহ করেছে। লাশের গলায় কাপড় প্যাঁচানো ছিল। এ কারণে তাদের ধারণা মিজানুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিকেল ৫টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.