Thursday, August 6

ঢাকায় ভোটকেন্দ্রের দুটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা

0

রাজধানীর খিলক্ষেতে একটি ভোটকেন্দ্রের কাছে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার (৭ জানুয়ারি) খিলক্ষেতের অন্বেষণ স্কুল কেন্দ্র এলাকায় ভোট শুরুর আগে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ককটেল বিস্ফোরণে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব।

শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। যার প্রভাব পড়েছে ভোটের সকালে রাস্তায়। রিকশা ও সিএনজি ছাড়া অন্য কোনো গণপরিবহন নেই রাস্তায়।

তবে হরতালের পক্ষে কাউকে সড়কে উপস্থিত থাকতে দেখা যায়নি। প্রতিটি মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রধান সড়ক ও গলিতে, ভোটকেন্দ্রগুলোতে পুলিশ ও আনসারের সতর্ক পাহারা রয়েছে।

এবারের নির্বাচনে রয়েছে আওয়ামী লীগসহ ২৮টি রাজনৈতিক দল। তবে অংশ নিচ্ছে না বিএনপি ও সমমনা দলগুলো। ২৯৯টি আসনের মধ্যে ২৬৬টিতে লড়ছে ক্ষমতাসীনরা। যাতে নৌকার মূল প্রতিদ্বন্দ্বী, আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.