Tuesday, September 15

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক জুড়ে দীর্ঘ যানজট

0

ঢাকা-চট্টগ্রাম মহসাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর থেকে শুরু হয়ে দাউদকান্দির টোলপ্লাজা পর্যন্ত ৬ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই গাড়িগুলো থেমে থমে চলছিল।

শুক্রবার ভোর থেকে শুরু হওয়া যানজট দাউদকান্দি পেরিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া পর্যন্ত ছাড়িয়ে যায়।  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা থেকে বেরিয়ে যাওয়া ও প্রবেশ পথে যানজট ক্রমেই বেড়ে যাচ্ছে। যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি দাউদকান্দি মডেল থানা পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম।

পুলিশ বলছে, রাজধানীতে প্রবেশের মহাসড়কগুলোতে তীব্র যানজট ছিল বৃহস্পতিবার। আর তাই শুক্রবার যান চলাচলের মাত্রা বেশি। ফলে ভোর থেকে ধীরে ধীরে যানজটের দীর্ঘতা বাড়তে থাকে। ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এমনটা হয়েছে বলে পুলিশের দাবি।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহনের চাপ বেশি। তবে যানজট স্থায়ী হচ্ছে না। যানবাহনের গতি কম। টহল ব্যাবস্থা জোরদার করা হয়েছে। যানজট নিরসনে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। সকালের মাত্রা বেড়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.