তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
ঢাকা ত্যাগের আগে শুক্রবার সকালে তিনি ঢাকার রমনায় কালী মন্দিরের সদ্য সংস্কার করা অংশের উদ্বোধন করেন এবং মন্দিরটি পরিদর্শন করেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে গত ১৫ ডিসেম্বর ঢাকায় এসেছিলেন রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে সেদিন বেলা সোয়া ১১টার দিকে বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি ও তার সফরসঙ্গীরা।