ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলছে ধীরে

0

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের ধীরগতি দেখা যাচ্ছে। এর মধ্যে যানজট পরিস্থিতির তৈরি হয়েছে গাজীপুরের সফিপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায়। এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ও ভোগড়া এলাকায় যানবাহনের ধীরগতি রয়েছে। কোথাও কোথাও থেমে যানজট সৃষ্টি হচ্ছে।

সুযোগ পেয়ে বিভিন্ন রুটে বেশি ভাড়া আদায় করছে পরিবহন কর্তৃপক্ষ। এতে দুর্ভোগ ও বাড়তি খরচের সম্মুখীন হতে হচ্ছে ঘরমুখো যাত্রীদের।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পোশাক কারখানা ছুটি হওয়ায় মহাসড়কের ধারণক্ষমতা অনুযায়ী অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। এতে সফিপুর ও কালিয়াকৈর বাইপাস এলাকায় থেমে যানজট সৃষ্টি হচ্ছে। এখনো বিপুলসংখ্যক যাত্রী স্টেশনগুলোতে অপেক্ষা করছেন। পর্যাপ্ত গাড়ি না পেয়ে ট্রাক, পিকআপ ও বাসের ছাদে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

এদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ও ভোগড়া এলাকায়ও যানবাহনের ধীরগতি রয়েছে। যাত্রীরা বেশি ভাড়া আদায়ের অভিযোগ করছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.