অবশেষে জয়টা বাংলাদেশেরই। শেষ দিনের দায়িত্বটা ছিলো বোলারদের। সকাল থেকে তারা সেই চেষ্টাই করছিলেন। সফলও হয়েছেন তারা।
পঞ্চম দিনে সব প্রতিরোধ ভেঙে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ঢাকা টেস্টে জিম্বাবুয়েকে ২১৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে মাহমুদউল্লাহ বাহিনী।
দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মিরাজ।
পুরস্কার বিতরণী মঞ্চে মুশফিকুর রহিম বলেন, জয়টা অপরিহার্য ছিল। প্রথম (সিলেট) টেস্টে আমরা ভালো করতে পারিনি। আমি মনে করি, এ টেস্টে ছেলেরা দারুণ পারফর্ম করেছে। অনন্য ইনিংস খেলেছে মুমিনুল হক। গোটা সিরিজে দারুণ বোলিং করেছে বোলাররা। বিশেষ করে তাইজুল ও মিরাজ। সবাইকে ধন্যবাদ।
লক্ষ্য ছিল ৪৪৩। জিততে হলে চতুর্থ ইনিংসে রান তাড়ার বিশ্বরেকর্ড গড়তে হতো জিম্বাবুয়েকে। টেস্টে সর্বোচ্চ ৪১৮ রানের টার্গেট তাড়া করে জয়ের কৃতিত্ব ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু তা আর হলো না। ২২৪ রানেই গুটিয়ে গেল জিম্বাবুয়ে।
এর আগে ১৫১ রানে সিলেট টেস্ট জিতেছিল রোডেশিয়ানরা।