Tuesday, September 15

ঢাকা বসবাস অযোগ্য শহরের তালিকায় দ্বিতীয়

0

বিশ্বে বসবাস অযোগ্য শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। এর নিচে আছে শুধু যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সবশেষ র‌্যাংকিং এ তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে বসবাস অযোগ্য তালিকায় ১০০ এর মধ্যে ঢাকার স্কোর ৩৮। আর র‌্যাংক ১৪০ শহরের মধ্যে ১৩৯তম। সবশেষ ১৪০তম অবস্থানে আছে দামেস্ক।
রাজনৈতিক, সামাজিক স্থিতিশীলতা, অপরাধ, শিক্ষা, পরিবেশ, স্বাস্যসেবাসহ বেশ কয়েকটি সূচক নিয়ে পর্যালোচনা করে এ তথ্য তুলে ধরা হয়েছে।
সূচকে অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনা সবচেয়ে বাসযোগ্য শহর বলে স্থান পেয়েছে। এই প্রথম এই তালিকায় ইউরোপের কোন শহর প্রথম স্থান দখল করল। এক ঘর পেছনে পড়েছে মেলবোর্ন। এর পরে আছে জাপানের ওসাকা, কানাডার ক্যালগারি, অস্ট্রেলিয়ার সিডনি।
আর বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার পরে আছে নাইজেরিয়ার লাগোস, পাকিস্তানের করাচি ও পাপুয়া নিউগিনির পোর্ট মোর্সবাই।
সবচেয়ে বাসযোগ্য শহরের মর্যাদা অর্জন করেছে অস্ট্রিয়ার ভিয়েনা। এই প্রথম এই তালিকায় ইউরোপের কোন শহর প্রথম স্থান দখল করল। এক ঘর পেছনে পড়েছে মেলবোর্ন।
ইকোনমিস্ট বলছে জঙ্গিবাদ, সামাজিক অসন্তোষ, অপরাধ প্রবণতা বসবাস অযোগ্য শহরগুলোর জীবনমান নিম্নমুখী করে তুলেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.