Thursday, August 6

ঢাকা-২ ভোটদানের হার ১৭.৭৮ শতাংশ

0

ঢাকা-২ আসেনে (কেরানীগঞ্জ) একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন মাত্র ১৫০ জন ভোটার। ওই আসনের ৮১ নং পারজোয়ার কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুর সোয়া ১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১৫০টি।

এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১৬৬। দিনের অর্ধেক পেরিয়ে গেলেও এই কেন্দ্রে ভোটের উপস্থিতি ছিল খু্বই কম।

ভোটার উপস্থিতির হার কম কেন; এমন প্রশ্নের জবাবে প্রিসাইডিং অফিসার আহসানুল হাবীব বলেন, বহুবছর ধরে ভোটের দায়িত্ব পালন করছি। কিন্তু এবারের মত কম ভোটার কখনই দেখিনি। ভোটার সংখ্যা কম কেন তা বুঝতে পারছি না।’

এর আগে এই কেন্দ্রে প্রবেশের সময় দেখা গেছে, ফটকের সামনে কিছু লোকের জটলা থাকলেও ভোট গ্রহণের বুথগুলো ছিল একেবারেই ফাঁকা।

প্রসঙ্গত, ঢাকা-২ আসনে দুপুর সোয়া ১টা পর্যন্ত ভোটদানের হার ছিল মাত্র ১৭ দশমিক ৭৮ শতাংশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.