Tuesday, August 25

ঢাবির ‘ক’ ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল রবিবার

0

আগামীকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে।

ওইদিন দুপুর সাড়ে ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

উল্লেখ্য, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এ বছর ক ইউনিটের এক হাজার ৭৯৫টি আসনের বিপরীতে ৮৮ হাজার ৯৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। ১৩৫টি আসনের বিপরীতে ১৫১১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.