Friday, August 21

ঢাবির ‘গ’ ইউনিটের ফল আজ

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের সম্মান ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ।
বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাগে ফল প্রকাশের উদ্বোধন করবেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর প্রথমবারের মতো এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়। এ কারণে ফলাফল প্রকাশে কিছুটা দেরি হচ্ছে।

এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০টি আসনের বিপরীতে আবেদনকারীর ২৯ হাজার ৫৮জন ভর্তিচ্ছু পরীক্ষা দিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.