ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।ভর্তি পরীক্ষার ফলাফলে পাসের হার ১৩.২৬ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৮৬.৭৪ শতাংশ।
ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিসে মঙ্গলবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন। এতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম ও বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা ১৫৬০ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৯৭৫০৬ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী সংখ্যা ছিল ৮৪১১৭ জন।
যেভাবে জানা যাবে ফলাফল: পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। তাছাড়াও আবেদনকারীরা যে কোনো মোবাইল অপারেটর থেকে টাইপ করে DU GHA টাইপ করে 16321 নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ৩১ অক্টোবর ২০১৯ হতে ১৪ নভেম্বর ২০১৯ পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৩ নভেম্বর থেকে ১৪ নভেম্বর মধ্যে সংশ্লিষ্ট ফরম অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে ফরম পূরণ করে ওই সময়ের মধ্যে অফিসে জমা দিতে হবে।
ফল নিরীক্ষণের আবেদন ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ৩০ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাব।