Thursday, September 10

ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ বিকালে

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ বিকালে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ স্থগিতের কথা জানায় কর্তৃপক্ষ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেদ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন।
গত শুক্রবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.