ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে আগামীকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে বসবে চেকপোস্ট বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
আজ শনিবার বেলা ১১ টার সময় ডাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ডাকসু নির্বাচনের কারণে আগামী সোমবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ নিষেধ, নিয়ন্ত্রণ থাকবে জনসাধারণের চলাচল। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার পর্যন্ত এঅবস্থা জারি থাকবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার্থী জানমালের ক্ষতি না ঘটে, সে জন্য আমরা আপ্রাণ চেষ্টা থাকবে।
উল্লেখ্য, আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১১ মার্চ সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলবে। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিলতিন দশক আগে; ১৯৯০ সালের পর আর নির্বাচন হয়নি। ডাকসুসহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় দেশে রাজনৈতিক নেতৃত্বের যথাযথ বিকাশ হচ্ছে না বলে রাজনীতিবিদরা হতাশা প্রকাশ করে আসছিলেন।