Wednesday, August 26

ঢাবির হলে ‘টর্চার সেল’ বন্ধে উদ্যোগ নেবেন জিএস রাব্বানী

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোর ‘টর্চার সেল’ নিয়ে সংবাদের সত্যতা যাচাই করে এ বিষয়ে উদ্যোগ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী। দ্রুততম সময়ের মধ্যে হলগুলোতে ডাকসুর প্রতিনিধি পাঠিয়ে টর্চার সেল সংক্রান্ত তথ্য জানবেন বলে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এই বিজ্ঞপ্তিতে টর্চার সেল বন্ধে কী ধরণের উদ্যোগ নেয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছুই বলা হয়নি।

বিজ্ঞপ্তি বলা হয়, ঢাবির কোনো হলের টর্চার সেলের সংবাদ প্রচার হলে তার ভিত্তি যাচাই ও ছাত্র নিরাপত্তা নিশ্চিতের জন্য দ্রুততম সময়ের মধ্যে ডাকসুর প্রতিনিধিদল ওই হলে যাবে। ওই প্রতিনিধিদলের কাছে সমস্যা জানাতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অধিকার এবং নিরাপত্তা নিশ্চিতকরণে ডাকসু প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান ছাত্রলীগ সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত গোলাম রাব্বানী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.