মেহেদী হাসান:- বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের উপদেষ্টা প্রফেসর ড. এম আখতারুজ্জামান মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য নিযুক্ত হওয়ায় আজ ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ( বিএমটিপি )এর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সে সময় উপস্থিত ছিলেন বিএমটিপি’র অন্যতম উপদেষ্টা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও নিউরো সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ হোসেন ও বিএমটিপি’র সভাপতি মোঃ মোশাররফ হোসেন খান (বীর মুক্তিযোদ্ধা), সাঃ সম্পাদক মোঃ আশিকুর রহমান সহ বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দগণ।
তখন মেডিকেল টেকনোলজিস্টদের বিভিন্ন সমস্যা সহ ডেন্টাল টেকনোলজিস্টদের বিএসসি কোর্স পুনরায় চালু করার ব্যাপারে আলোচনা করা হয়।