Thursday, September 10

তথ্যমন্ত্রীর পক্ষে বোয়ালখালী শ্রীপুরে অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থদের ত্রাণসামগ্রি ও শীতবস্ত্র বিতরণ

0

তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি ও এন এন কে ফাউন্ডেশনের পক্ষে বোয়ালখালী উপজেলার শ্রীপুর এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে নগদ অর্থ, ত্রাণসামগ্রি ও শীতবস্ত্র বিতরণ বিতরণ করেছেন এ এন এফ এল প্রপার্টিজ লি: এর ব্যবস্থানা পরিচালক লায়ন আহসানুল করীম এমজেএফ।
১২ জানুয়ারী শনিবার বিকাল ৩টায় বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লাভলু মেম্বারের পুরাতন বাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোতে নগর অর্থ, ত্রাণসামগ্রি, শীতবস্ত্র ও খাসি বিতরণ করা হয়।
এছাড়াও জলদাস পাড়া মন্দির ও শ্বশানে এককালীন অনুদান প্রদান করেন এ এন এফ এল প্রপার্টিজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন আহসানুল করীম।
এ সময় তার সাথে ছিলেন জননন্দিত ইউপি চেয়ারম্যান মো.মোকাররম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন, ইউপি সদস্য মো. হাসান চৌধুরী, উপজেলা যুবলীগের সহসভাপতি মো. কুতুব উদ্দিন, স্যার এ, টি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস,এম কাজেম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইউসুফ, লায়ন মো. নিজাম উদ্দিন চৌধুরী, মো. মামুন, রুবেল, ছাত্রনেতা এস, এম মোর্শেদ শুভ ও বোয়ালখালী প্রেসক্লাবের বিভিন্ন পত্রপত্রিকার প্রতিনিধিসহ এলাকার সর্বস্তরর জনসাধারণ উপস্থিত ছিলেন।
উপস্থিত এলাকাবাসীর উদ্যোশে আহসানুল করীম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ ও এন এন কে ফাউন্ডেশনের পক্ষে আজ আমরা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছি। আমাদের সাধ্য অনুযায়ী কিছু ত্রাণ ও অর্থ আপনাদের কাছে দিয়ে যাচ্ছি ভবিষ্যতেও আপানাদের পাশে সব সময় থাকবো। তিনি এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.