
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপ্রতি ও পাবলিক প্রসিকিউটর, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এর পিতা¡ এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ৮ম মৃত্যু বার্ষিকী স্মরণে চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটির উদ্যোগে ৯ ফেব্রুয়ারী বিকেল ৫ ঘট্টিকায় চট্টগ্রাম নগরীর বঙ্গবন্ধু ভবনস্থ এস এম জামাল উদ্দিন হলে চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটির সভাপ্রতি কিরণ শর্মার সভাপ্রতিত্বে এবং স্মরণসভা প্রস্তুতি কমিটির আহবায়ক কামাল হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব প্রেস কাউন্সিল নির্বাহী পরিষদ ও বাংলাদশ প্রেস কাউন্সিলের সদস্য, বিএসপি’র সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, হিসেবে এডভোকেট নুরুচ্ছফা তালুকদার ছিলেন সাহসী, নির্লোভ ও নিরহংকারী আইনজীবী, যুদ্ধকালীন সময়ে তিনি রাগুনিয়ার মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে অসামান্য ভূমিকা রাখেন। তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি নিরলস সংগ্রাম করে গেছেন। তাঁর মত নির্ভীক ও স্পষ্টবাদী আইনজীবী বর্তমানে বিরল। আইন পেশায় নতুন আসা তরুণ আইনজীবীদের তাঁর জীবনী থেকে শিক্ষা নেয়া দরকার।
প্রধান আলোচকের বক্তব্যে সাতকানিয়া পৌর মেয়র কবি মোঃ জোবায়ের বলেন, এডভোকেট নুরুচ্ছফা তালুকদার সজ্জন আইনজীবী হিসেবে চট্টগ্রামের সকলের কাছে সমাদৃত, আমার দেখায় তিনি ছিলেন আপ্রাদমস্তক ভদ্রলোক। তাহার সুযোগ্য সন্তান ড. হাছান মাহমুদ একাধিকবার মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন এবং বর্তমানে তথ্যমন্ত্রী হয়ে চট্টগ্রামকে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।
এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটির সিনিয়র সহ-সভাপ্রতি মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপ্রতি মাহাতাব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক কাজী হুমায়ূন কবির, যুগ্ম সম্পাদক আমিনুল হক শাহীন, অর্থ সম্পাদক নুরুল কবির, দপ্তর সম্পাদক আব্দুল করিম সেলিম, সাংস্কৃতিক সম্পাদক অরুণ নাথ, ডাঃ বরুন কুমার আচার্য্য বলায়, মোঃ ফিরোজ চৌধুরী, সবুজ অরণ্য, রাগুনিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দীন, সাংবাদিক শেখ সেলিম, মোঃ নুর হোসেন, মোঃ নুরুল আমিন, ডাঃ আইয়াজ সিকদার, সালাউদ্দিন লিটন, এম নুরুল হুদা চৌধুরী, শাকিল আহমেদ, ইফতে খায়রুল করিম চৌধুরী, এস ডি জীবন, সমীর কান্তি দাস।