Thursday, September 3

তরুণী ধর্ষণের অভিযোগ: ২ পুলিশ কর্মকর্তা ৬ দিনের রিমান্ডে

0

এক তরুণী ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া থানার এসআই সেকেন্দার হোসেন এবং এএসআই মাজহারুল ইসলামকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাত নম্বর আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম সারোয়ার তাদের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ধর্ষণের শিকার ওই তরুণী গতকাল সোমবার রাতে সাটুরিয়া থানায় অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। তার আগে দু’জনের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ করেছিলেন তিনি। তখন দুই কর্মকর্তাকেই থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরে আজ মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করা হয়।

গেলো বুধবার থানার পাশের সরকারী ডাকবাংলোতে নিয়ে অস্ত্রের মুখে ইয়াবা সেবন করিয়ে তরুণী ধর্ষণের ঘটনা ঘটে। পরে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.