Friday, September 11

তাইওয়ানে হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৯

0

তাইওয়ানের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন।রাজধানী তাইপের কাছে সোমবার সকালে একটি হাসপাতালে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, অগ্নিকাণ্ড থেকে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। এ কারণে নয়জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, নিউ তাইপে শহরে নয়তলা বিশিষ্ট হাসপাতালটির সাততলায় আগুন লাগার পরপরই ৩৬ জনকে সরিয়ে নেয়া হয়। এদের মধ্যে ৩৩ জন রোগী এবং বাকি তিনজন হাসপাতালের কর্মী।

দমকল বিভাগের প্রধান হুয়াং তে-চিং জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে।
সূত্র: বিবিসি

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.