Saturday, August 15

তামাকুমন্ডি লেন বণিক সমিতির সভাপতির মৃত্যু

0

খোরশেদ আলম রাসেল খান: চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৃহৎ ব্যবসায়ী সমিতি “তামাকুমন্ডি লেন বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ সামশুল আলম শ্বাসকষ্ট জনিত কারণে চিকিৎসাধীন অবস্হায় অদ্য সকাল ৬.৩০ মিনিটে নগরীর বেসরকারি সার্জিস্কোপ ইউনিট-২ হাসপাতালের আইসিইউতে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

সমিতির সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল ন্যাশনাল নিউজকে বলেন,সভাপতি সামশুল আলম শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ইউএসটিসির বঈবন্ধু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গতকাল ( সোমবার) তার শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন সরকারি -বেসরকারি হাসপাতালে অনেক চেষ্টার পর সার্জিস্কোপ হাসপাতালে ইউনিট ২ আইসিইউতে ভর্তি করা হয়।

সমিতির অর্থ সম্পাদক মোঃ আব্দল আলিম ন্যাশনাল নিউজকে বলেন, সভাপতি আলহাজ্ব সামশুল আলমের গ্রামের বাড়ী সাতকানিয়ায় জানাজা ও দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে চট্টগ্রাম নগরীর ব্যবসায়ী ও কর্মচারী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.