তারেক জিয়ার ফাঁসির দাবিতে কুড়িগ্রামে যুবলীগের বিক্ষোভ মিছিল

0

কুড়িগ্রাম প্রতিনিধি: ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার মান্টারমাইন্ড তারেক জিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা যুব লীগ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের জিরো পয়েন্টে অবস্থিত জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রেদওয়ানুল হক দুলাল, সদস্য আজিম উদ্দিন, কামরুজ্জামান প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.