Sunday, August 16

তালতলীতে অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিলো ইউএনও

0

কে এম রিয়াজুল ইসলাম,বরগুনা: বরগুনার তালতলীতে অসহায় প্রতিবন্ধী ইমরান হোসেনকে একটি হুইল চেয়ার উপহার দিলেন ইউএনও।

বৃহস্পতিবার(০৭ মে)দুপুরে উপজেলার ছোটবগী এলাকায় ইউএনও আসাদুজ্জামান এ হুইল চেয়ার সাথে ১ হাজার টাকা দেয়।

ইমরান হোসেন খান জন্মগত ভাবে প্রতিবন্ধী। হাত পা থাকলেও সেটা স্বাভাবিকের চেয়ে অনেক ছোট।বাবা একজন সাধারণ কৃষক। অভাব অনাটনে চলে ইমরানের পরিবার। প্রতিনিয়তই চলে কষ্টকর জীবন। এমন অসহায় জীবনযাপন করা ইমরানের পাশে এর আগে এগিয়ে আসেনি কেউ। কোনো মতে কাঠ ও লোহার রট দিয়ে বানানো হুইলচেয়ারে বসে জীবন চলতো। ইমরানের হুইল চেয়ারের সহযোগিতা চেয়ে স্থানীয় একজন লোক ফেজবুকে একটি ছবি পোস্ট করেন। পোস্টটি তাত্ক্ষণিক তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান এর নজরে আসেন। পরে তিনি পরবর্তীতে ঔ প্রতিবন্ধীকে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লার সহযোগিতায় একটি হুইলচেয়ার সাথে ১ হাজার টাকা দেন।

ইমরানের বাবা সোহরাফ হোসেন বলেন এই হুইলচেয়ার ছাড়া আমার ছেলে প্রায় ১০ বছর কষ্ট করেছে। টাকার অভাবে একটা হুইল চেয়ার ক্রয়ে করতে পারিনি। এই হুইল চেয়ার পেয়ে আমার ছেলে ঈদের আনন্দ বইছে ওর মনে। তাই এই চেয়ার পিছনে যারা কষ্ট করছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিতি ছিলো তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন,উপজেলা আওয়ামীলীগে সহসভাপতি জাকির হোসেন চুন্নু,তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি খাইরুল ইসলাম আকাশ প্রমুখ।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন অসহায় প্রতিবন্ধী ইমরানের হুইল চেয়ার নেই এমন একটি পোস্ট দেখি। পরে তাত্ক্ষণিক জেলা প্রশাসনের সহযোগিতায় ইমরান কে একটা হুইল চেয়ার দেই। ভবিষ্যৎ ইমরানের পরিবারকে দুর্যোগ সহনশীল ঘর দেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.