Monday, September 21

তালতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

0

কে.এম.রিয়াজুল ইসলাম, বরগুনা: বরগুনার তালতলী উপজেলার নলবুনিয়া গ্রামে শুক্রবার রাত ৮ টায় খাদিজা আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহত খাদিজার পরিবারের দাবি, স্বামী আইউব আলী মোল্লার নির্যাতনের কারনেই খাদিজা মারা গেছে। ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে নিহতের স্বামীর বাড়ির লোকজন।

খাদিজার ভাই মোঃ হারুন হাওলাদার বলেন, খাদিজার স্বামী আইউব আলী পরকীয়া করে আসছিলো। এ নিয়ে তাদের পরিবারে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাধ চলে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আত্মীয় স্বজনরা এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকবার শালিস মিমাংসাও করেছে। কিন্তু তাতে কোন ধরনের সমাধান না হয়ে, উল্টো খাদিজার ওপর নানা ভাবে নির্যাতন চালায় স্বামী ও তার পরিবারের লোকজন।এ অমানুষিক নির্যাতনের ফলে শুক্রবার বিকেলে খাদিজা মারা গেলে, তার স্বামী ও শশুরবাড়ীর লোকজন তালতলী হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। খাদিজার বাবার বাড়ি একই উপজেলার ছোটবগী ইউনিয়নের গেন্ডামারা গ্রামে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি, তবে মৃত্যুর কারন এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.