কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনাঃবরগুনার তালতলী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক পল্লী চিকিৎসকে অবরুদ্ধ করে মার ধর করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের তাতী পাঁড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে এক জন আহত হন।পরে দুগ্রুপের লোকজন জড়ো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়,তাতী পাঁড়া গ্রামের মৃত রশিদ মৃধার ছেলে চুন্নু মৃধা ও প্রতিবেশী পল্লী চিকিৎসক শহিদুল ইসলামের মধ্যে একটি ছিনতাই মামলা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সন্ধায় চুন্নু মৃধার সমর্থকরা শহিদুলকে বাজারে তার ভাড়া করা ঘরে আটকে রেখে মার ধর করে। এতে আনোয়ার হাওলাদার নামে একজন তাকে ছাড়িয়ে আনতে গেলে তাকে মেরে আহত করা হয়।
এ ব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।