কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনাঃ বরগুনার তালতলী সাংবাদিক ফোরামকে একটি এলজি ৩২ ইঞ্চি এলইডি টিভি উপহার দিলো উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবী-উল-কবির জোমাদ্দার। উপজেলা চেয়ারম্যানের পক্ষে যুবলীগের ১ম যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা সাংবাদিক ফোরামের সভাপতি খাইরুল ইসলাম আকাশ ও সম্পাদক জলিলুর রহমানের হাতে এলজি ৩২ ইঞ্চি টিভিটি হস্তান্তর করেন।
তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবী-উল-কবির জোমাদ্দার বলেন আমি সব সময় সাংবাদকর্মীদের পেশাগত কাছে সহযোগিতা করছি। সাংবাদিকতা পেশা খুবই ঝুকিপূর্ন পেশা। আমি ভবিষৎতে তালতলী সাংবাদি ফোরামের পাশে থাকবো।