Saturday, August 22

তা‌জিংডং পাহা‌ড়ের পাদ‌দে‌শে চাষের জমিতে অ‌বৈধভা‌বে ইটভাটা বন্ধের দা‌বি‌তে মানববন্ধন

0

কিকিউ মারমা, বান্দরবান : “তাজিংডং রক্ষা করি, পরিবেশকে বাঁচাই” এই স্লোগানকে ধারণ করে দে‌শের স্বনামধ্য বান্দরবা‌নের পর্যটন কেন্দ্র তা‌জিংডং পাহা‌ড়ের পাদ‌দে‌শে প্রাতা পাড়াবাসীর চা‌ষের জ‌মি দখল ক‌রে অ‌বৈধভা‌বে ইটভাটা স্থাপ‌নের প‌ক্রিয়া বন্ধ করার ল‌ক্ষ্যে মানববন্ধন ক‌রে‌ছে পার্বত্য চট্টগ্রা‌মের সামা‌জিক ছাত্র সংগঠন ও স‌চেতন নাগ‌রিকবৃন্দরা। র‌বিবার (৮ডিসেম্বর) সকা‌লে বান্দরবান প্রেস ক্লা‌বের সাম‌নে তারা এ মানববন্ধন ক‌রে।

এসময় মানববন্ধ‌নে বক্তব্য রা‌খেন পার্বত্য বন ও ভূমি অধিকার সংরক্ষণ অন্দোলন সভাপতি জুয়ামলিয়ান আমলাই, পার্বত্য ছাত্র প‌রিষ‌দের নেতা থোয়াই ক্য জাই চাক, মারমা স্টু‌ডেন্টস কাউ‌ন্সি‌লের নি অং মারমা, বম স্টু‌ডেন্টস ফোরা‌মের হা লুই লুই বমসহ নেতৃবৃন্দরা।

এসময় তাঁরা ব‌লেন, বন, প‌রি‌বেশ ও জীব বৈ‌চিত্র নি‌য়ে আমা‌দের বসবাস। প্রাকৃ‌তিক এবং মানবসৃষ্ট উভয় প‌রি‌বেশের সমন্বয়েই সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে আমা‌দের সুন্দর প‌রি‌বেশ। সম্প্র‌তিকালে উন্নয়‌ণের না‌মে এ‌কের পর এক ইটভাটা তৈ‌রি হ‌চ্ছে আমা‌দের এখা‌নে। ফ‌লে প‌রি‌বেশ দূষিত হওয়ার পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্রের হানি হ‌চ্ছে।
তাঁরা আরো বলেন, ইটভাটার লাক‌ড়ি জোগা‌নের জন্য আশপা‌শের বন জঙ্গল থেকে ছোটবড় সব ধর‌ণের গাছ কেঁ‌টে ফেলা হ‌চ্ছে। ফ‌লে এখানকার বন, জীব‌বৈ‌চিত্র ও প্রাকৃ‌তিক প‌রি‌বেশের জন্য হুমকিস্বরূপ। তাই অন‌তিবিল‌ম্বে প্রাতা পাড়ায় ইটভাটা স্থাপ‌নের প্রক্রিয়া বন্ধ করা, ইটভাটা তৈ‌রির সং‌শ্লিস্ট‌দের আই‌নের আওতায় এ‌নে শা‌স্তির ব্যবস্থা করা। এছাড়াও বান্দরবা‌নে লাই‌সেন্স বিহীন সকল ইটভাটা বন্ধ করা ও পরবর্তী‌তে আর যেন কেউ যেন এ ধর‌নের পরি‌বেশ বি‌রোধী কাজ কর‌তে না পা‌রে সে‌দি‌তে নজর দেয়া। প্রশাস‌নের কা‌ছে এ চার‌টি দা‌বি জানান তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.