তিউনিসিয়ায় বাস দুর্ঘটনা, নিহত ২৪

0

তিউনিসিয়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত আরো ১৮। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার চলন্ত একটি বাস রাস্তা থেকে খাদে পড়ে গেলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
তিউনেসিয়ার পর্যটন মন্ত্রী বলেন, বাসটি তিউনিস থেকে উত্তরের আইন দ্রাহাম শহরের দিকে যাচ্ছিলো।

দেশটির স্বাস্থ্য মন্ত্রী জানান, ২৪ জন নিহত হয়েছেন এবং আহত ১৮জন। হতাহতদের বেশিরভাগই ২০ থেকে ৩০ বছর বয়সী। এছাড়া দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, বাসটিতে ৪৩ জন যাত্রী ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো তার কারণ এখন পর্যন্ত জানা যায়নি বলে খবরে বলা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বলছে তারা এই ঘটনার তদন্ত করছে। সূত্র: এনডিটিভি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.