Monday, July 27

তিনটি ব্যাংক অনুমোদন দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

0

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, তিনটি নতুন ব্যাংকের অনুমোদন দিচ্ছে সরকার। সোমবার ঢাকা ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নতুন ব্যাংক অনুমোদন দেয়ার যুক্তি হিসেবে অর্থমন্ত্রী বলেন, ‘দেশে অনেক ব্যাংক রয়েছে। তারপরও প্রচুর অঞ্চল ব্যাংক সেবার বাইরে রয়েছে। এ কারণেই নতুন ব্যাংকের অনুমোদন দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, অনেকগুলো ব্যাংক একীভূত (মার্জ) করার চেষ্টা চলছে। এ ছাড়া ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে সরকার কাজ করছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.