Sunday, September 6

উপজেলা পরিষদ নির্বাচন
তিনদিন বান্দরবানে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করছে প্রশাসন

0

কিকিউ মারমা, বান্দরবান : পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে বান্দরবানে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হচ্ছে। আগামী ১৬ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত মোট তিনদিন বান্দরবানের পর্যটনকেন্দ্র ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন বান্দরবানে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো : আরিফুল হক মৃদুল।
তিনি আরো জানান, নির্বাচনের আচরণবিধি অনুসারে নির্বাচনের আগের দিন থেকে সকল ধরনের মোটরযান বন্ধ থাকে। এছাড়াও বিজিবি, পুলিশ ও নির্বাচনী কর্মকর্তারা ভোট গ্রহণের জন্য যাতায়াতের ব্যাপারে এর মধ্যে জেলা উপজেলার সকল যানবাহন রিকুইজিশন করা হয়েছে । ফলে পর্যটকরা এই উপজেলায় ভ্রমণ করতে আসলে যানবাহন নিয়ে সমস্যায় পড়বেন।
এছাড়াও জেলা-উপজেলার হোটেল মোটেল গুলো পুলিশ এবং বিজিবি সদস্য থাকার জন্য রিকুইজিশন করা হয়েছে । যার কারণে হোটেল মোটেলের কোন কক্ষ থাকার নাও পেতে পারেন।
আগামী ১৬ থেকে ১৯ মার্চ পর্যন্ত আমরা পর্যটকদের বান্দরবানে না আসার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে । ২০ মার্চ থেকে পর্যটকরা আবারও বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণ করতে পারবেন ।
উল্লেখ্য যে, আগামী ১৮ মার্চ বান্দরবানের ৭ উপজেলার পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.