Sunday, August 23

তিন স্বর্ণ বাংলাদেশের, এবার জয়ী অন্তরা

0

হিমালয়কন্যা নেপালের কাঠমান্ডু থেকে মিলল আরেক সুখবর। এসএ গেমসের ১৩তম আসরে আরও একটি স্বর্ণপদক জিতল বাংলাদেশ। মঙ্গলবার নারী একক অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণি কুমিতে সেরা হয়েছেন হুমায়রা আক্তার অন্তরা। নেপালের অনু গুরুংকে ৫-২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জেতেন বাংলাদেশি এই অ্যাথলেট।

এবারের এসএ গেমসে এটি বাংলাদেশের চতুর্থ স্বর্ণপদক। অন্তরার আগে দিনের দ্বিতীয় সোনার পদক এনে দিলেন মারজানা আক্তার পিয়া। মঙ্গলবার মেয়েদের কারাতের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কাউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়েছেন তিনি।

এর আগে সকালে পুরুষদের কারাতের কুমি ইভেন্টে অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জেতেন মোহাম্মদ আল আমিন। শিরোপার লড়াইয়ে পাকিস্তানের প্রতিযোগিকে হারান তিনি।

সেই আনন্দের রেশ না কাটতেই চমক দেখালেন পিয়া। সেমিফাইনালে স্বাগতিক প্রতিযোগী মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন তিনি। আর ফাইনালি লড়াইয়ে সোনা উপহার দিলেন এ অ্যাথলেট।

সোনা জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে অন্তরা বলেন,‘গতকাল আমাদের (কারাতে ইভেন্ট) কেউ সোনা জিততে পারেনি। সারাদিন দেখেছি বাংলাদেশের পতাকা নিচে থাকতে। আজ লাল সবুজের পতাকা উপরে তুলতে পেরে খুবই ভালো লাগছে।’

এ নিয়ে এসএ গেমসের ত্রয়োদশ আসরে তিনটি স্বর্ণপদক জিতল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এ গেমসে দেশকে প্রথম স্বর্ণ এনে দেন তায়কোয়ান্দোর দীপু চাকমা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.