Monday, September 7

তিলিপ দরবার শরীফে মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন

0

দ্বীন মোহাম্মদ : নাঙ্গলকোট উপজেলার তিলিপ দরবার শরীফে গত কাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে লাখো শহীদদের স্মরনে বিভিন্ন অনুষ্ঠান শেষে তিলিপ দরবার শরীফের পীর সাহেব ক্বেবলা আলহাজ্ব মাওঃ শাহ্ সুফি রুহুল আমিন ছিদ্দিকীর সভাপতিত্বে তিলিপ দরবার শরীফের মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে। এতে বিভিন্ন ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দসহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উক্ত মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওঃ মোঃ মনিরুজ্জামান উদ্বোধনী বক্তব্য রাখেন, পরে তিলিপ দরবার শরীফের পীর সাহেব ক্বেবলার সু-যোগ্য বড় সাহেবজাদা এবং উক্ত মাদ্রাসার মুফতি মাওঃ গিয়াস উদ্দিন বক্তব্য রাখেন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-উক্ত মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওঃ নুর হোসেন।
আরো উপস্থিত ছিলেন-নাঙ্গলকোট পৌরসভার কাউন্সিলর মোঃ ছাদেক হোসেন (খোকা), মাওঃ এনায়েত উল­াহ, মাওঃ আবদুল লতিফ প্রমূখ।
অনুষ্ঠান শেষে মিলাদ পরিচালন করেন-পীর সাহেব ক্বেবলার মেজো সাহেবজাদা হাফেজ মাওঃ মুফতি রিয়াজ উদ্দিন। পরে শহীদের স্মরনে ও সমগ্র মুসলিম জাতির শান্তি কামনায় মুনাজাত করেন-তিলিপর দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওঃ শাহ্ সুফি রুহুল আমিন ছিদ্দিকী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.