Monday, September 7

তিস্তা নদী থেকে অজ্ঞাত তরুনের মরদেহ উদ্ধার

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তা নদীতে ভেসে আসা অজ্ঞাত (১৫-২০) এক তরুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিন বালাপাড়া গ্রামের তিস্তার তীর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পড়নে থ্রি কোয়াটার প্যান্ট ও বেগুনি রঙয়ের টি শার্ট রয়েছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, তিস্তা নদীর হালকা স্রোতে একটি মরদেহ ভেসে আসে চরাঞ্চলে আটকে যায়। স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় থানা পুলিশ। স্থানীয়রা কেউ মরদেহের পরিচয় সনাক্ত করতে পারেনি। দীর্ঘ দিন পানিতে থাকায় শরীরের চামড়া ও মাথার খুলি খুলে গলে পচে যাওয়ায় পরিচয় সনাক্ত করাও কষ্টকর হয়ে পড়েছে। তবে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি মাসুদ রানা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.